গোলাপগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাহমিদা আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর বণগ্রাম এলাকায় নিজ ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাহমিদা আক্তার বণগ্রামের লুৎফুর মিয়ার মেয়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এই তরুণী আত্মহত্যা করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
« এই ওষুধে ৬ দিনেই করোনা নিরাময়! (Previous News)
(Next News) করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী! »
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed