Main Menu

সিলেটে জীবানুনাশক ছিটাচ্ছেন ছাত্রদল নেতা

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জীবানুমুক্ত কীটনাশক ঔষধ ছিটিয়ে দিচ্ছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।

বৃহস্পতিবার থেকে সিলেট নগরীর রাজপাড়া, রাজাপড়া জামে মসজিদ, তামাবিল রোড, এম সি কলেজ, শাপলা বাগ, কল্লানপুর, কালাশিল সহ টিলাগড় বাজার এলাকার বিভিন্ন এলাকায় এ কীটনাশক ঔষধ ছিটান তিনি।

মুনিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় জনগণের সুখে দুঃখে মানুষের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে ও ভবিষ্যতেও থাকবে। করোনা ভাইরাস থেকে শহর মুক্ত রাখতে তিনি এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে করোনা প্রতিরোধে সংগ্রাম চালিয়ে গেলে করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে এদেশকে রক্ষা করা সম্ভব।

Share





Related News

Comments are Closed