পাঁঁববিবিতে করোনা সচেচতনতায় রংধনু
পাঁচবিবি প্রতিনিধি: করোনাভাইরাস থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শ্রমজীবী ও জনসাধারনের পাশে দাঁড়িয়েছে পাঁচবিবির রংধনু সামাজিক সেবা সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন রংধনু সামাজিক সেবা সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম নয়ন, সম্পাদক আবু তাহের, সহ সভাপতি সাব্বির মাহমুদ নাহিদ, যুগ্ম-সম্পাদক- শাফি আল মাহমুদ, যুগ্ম সাধরন সম্পাদক আসাদুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক রিজওয়ান (ছোটন), কার্যকারী সদস্য মোঃরাজিবুল হাসান মিলন প্রমুখ।
এছাড়া এই উদ্যোগে সহযোগীতা করেন সংগঠনের উপদেষ্টা জামিল হোসেন ও জোবায়দুর রহমান বাবু এবং প্রতিষ্ঠাতা আতিক দেওয়ান ও সাবেক সম্পাদক তামিম হাসান রুবেল।
এই সময় রংধনু নেতারা শ্রমজীবী মানুষদেরকে করোনা ভাইরাস থেকে বাঁচতে ঘরে অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।
এই বিষয়ে রংধনুর সভাপতি আরিফুল ইসলাম নয়ন বলেন, ‘প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে এলাকাবাসীকে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। সব সময় সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সাধারন সম্পাদক আবু তাহের বলেন, করোনা ভাইরাসের প্রকোপে দরিদ্র মানুষেরা অন্যদের চেয়ে বেশি অসহায় অবস্থায় আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য বিনামূল্যে জীবাণুনাশকের ব্যবস্থা করেছি এতে তারা সামান্য হলেও উপকৃত হয়েছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed