Main Menu

করোনায় শ্রমজীবীদের পাশে জাবি ছাত্রলীগ

জাবি প্রতিনিধি: করোনাভাইরাস থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শ্রমজীবী জনসাধারনের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট, ইসলামনগর ও গেরুয়া এলাকায় এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তারা।

এই সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন, সহ-সম্পাদক- আব্দুল্লাহ আল আজিম সৈকত, হাবিবুর রহমান লিটন ও ছাত্রলীগ কর্মী সজীব দেবনাথ, আবির প্রমুখ।

বিতরণ করা এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরীতে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম সহযোগীতা করেন বলে তারা জানান। এছাড়া এই উদ্যেগে সহযোগীতা করেন শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আলম শেখ ও সহ-সম্পাদক তানজিলুল ইসলাম।

এই সময় ছাত্রলীগ নেতারা শ্রমজীবী মানুষদেরকে করোনা ভাইরাস থেকে বাঁচতে বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।

এই বিষয়ে শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন বলেন, ‘প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুপ্রেরণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আমরা প্রতিটি কর্মী রয়েছি অসহায়, খেঁটে খাওয়া মানুষের পাশে’।

মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আলম শেখ বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। সব সময় সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজিম সৈকত বলেন,করোনা ভাইরাসের প্রকোপে দরিদ্র মানুষেরা অন্যদের চেয়ে বেশি অসহায় অবস্থায় আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য বিনামূল্যে জীবাণুনাশকের ব্যবস্থা করেছি এতে তারা সামান্য হলেও উপকৃত হয়েছে।

Share





Related News

Comments are Closed