বিদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারনে ভ্রমণে আসা আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ব্রিটেন।
২৪ মার্চ মঙ্গলবার ভিসার মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল।
বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা ফ্লাইটের অভাবে এবং বিভিন্ন দেশের সাথে সরাসরি ফ্লাইট বন্ধের কারণে এবং সীমান্ত বন্ধের জন্য ব্রিটেন থেকে দেশে ফিরতে পারেননি।
ভিসার মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়ে প্যাটেল বলেছেন, তিনি সকলকে মানসিক শান্তিতে রাখতে চান। বিরাজমান পরিস্থিতিতে যারা নিষেধাজ্ঞায় পড়েছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হবে না।
২৪ জানুয়ারির পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে এবং পরিস্থিতিগত কারণে যারা ব্রিটেন ত্যাগ করতে পারেননি বর্ধিত এই মেয়াদ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। প্রাথমিকভাবে এই মেয়াদ ৩১ মে পর্যন্ত প্রযোজ্য হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, মেয়াদ আর বাড়ানোর দরকার হবে কি না তা পর্যালোচনা করে দেখা হবে। এছাড়া যুক্তরাজ্যের নিয়ম অনুসারে কেউ যদি ব্রিটেনে ছয় মাসের কম সময় অবস্থান করেন, তাহলে তিনি আরও তিন মাসের ভিসার আবেদন করতে পারবেন।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed