বিমানের আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের সময় বৃদ্ধি
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস এবং বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব ফ্লাইট বন্ধ হয়ে গেছে সেগুলো আরও কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। বর্তমানে কেবল ঢাকা-লন্ডন-সিলেট-ঢাকা ও ঢাকা-ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট দুটি চালু রেখেছে বিমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন জানান, জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed