সুনামগঞ্জের পাঁচটি পত্রিকার প্রকাশনা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় পত্রিকা প্রকাশনা আপাতত স্থগিত করা হচ্ছে। সুনামগঞ্জেও স্থানীয় পাঁচটি পত্রিকা ইতিমধ্যে তাদের প্রিন্ট ভার্সন প্রকাশনা আপাতত স্থগিত ঘোষণা করেছে। বুধবার (২৫ মার্চ) এ ঘোষণা দেন সুনামগঞ্জের স্থানীয় দৈনিকের সম্পাদকগণ।
পত্রিকা পাঁচটি হল, দৈনিক সুনামগঞ্জের খবর, দৈনিক সুনামকণ্ঠ, দৈনিক সুনামগঞ্জের সময়, দৈনিক আজকের সুনামগঞ্জ, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন। তবে এসব পত্রিকার অনলাইন ভার্সন চালু থাকবে বলে জানা গেছে।
দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী জানান, আমাদের পত্রিকার সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীর বেতন পরিশোধ করে ছুটি প্রদান করা হয়েছে। তাই আজ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সকল বিভাগ বন্ধ থাকার কারণে পত্রিকা প্রকাশিত হবে না। আগামী ৫ এপ্রিল থেকে যথারীতি পত্রিকা প্রকাশিত হবে। কর্মকর্তা কর্মচারীদের সবার সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত।
দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে জানান, করোনা ভাইরাস সংক্রান্ত বৈশ্বিক মহাদুর্যোগের প্রেক্ষিতে ২৬ মার্চ থেকে দৈনিক সুনামগঞ্জের খবরের প্রিন্ট ভার্সন হচ্ছে না, অফিস ও ছাপাখানা বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই ছুটি বাড়ানোর প্রয়োজন হলে সময়মত সিদ্ধান্ত জানানো হবে। তবে এই সময়ে পাঠকদের জন্য অনলাইন ভার্সন আপডেট হবে।
দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায় বলেন, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতির কারণে ২৬ মার্চ থেকে দৈনিক সুনামকণ্ঠ’র প্রকাশনা আপাতত স্থগিত থাকবে। তবে সীমিত আকারে অনলাইন সংস্করণ চালু রাখা হবে। পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে দৈনিক সুনামকণ্ঠ যথারীতি প্রকাশ হবে।
এর আগে সিলেটের আঞ্চলিক দৈনিক পত্রিকাগুলো বন্ধের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকরা।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed