সিলেটে বন্ধ হচ্ছে স্থানীয় পত্রিকার প্রকাশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের দৈনিক পত্রিকাসমুহ প্রকাশ সাময়িক বন্ধ রাখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমুহ প্রকাশ স্থগিত থাকবে। পত্রিকাগুলো হচ্ছে দৈনিক সিলেটের ডাক, দৈনিক জালালাবাদ, দৈনিক যুগভোরী, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক উত্তরপূর্ব, দৈনিক শুভ প্রতিদিন, দৈনিক একাত্তরের কথা, দৈনিক সবুজ সিলেট, দৈনিক বজ্রকন্ঠ ও দৈনিক সিলেট মিরর।
মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় দৈনিকগুলোর সম্পাদকবৃন্দ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পত্রিকা পাঠকের হাতে পৌঁছানো কষ্টকর। এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না। সামগ্রিক অবস্থা বিবেচনায় পত্রিকাগুলো আবার প্রকাশ করা হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed