আজ থেকে একসাথে দুজন চলাফেরা নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা পরামর্শ আর নির্দেশনার পরেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। বরং মানুষ ঘরে থাকার চেয়ে ছুটির মুডে ঘুরে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় কাজ করবে নৌবাহিনী। জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসা নিশ্চিত করবে বিমান বাহিনী আর শহরগুলোতে সার্বিক নির্দেশনা বাস্তবায়ন করবে সেনাবাহিনী।
নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে সারাদেশে একসাথে দুজন চলাফেরা করতে পারবে না কেউ। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। আর গেলেও তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এসব নির্দেশনা নিশ্চিত করতে আজ থেকে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed