Main Menu

স্কলার্সহোমের অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্কলার্সহোম পূর্ব শাহীঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবীদ, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) জুবায়ের সিদ্দিকী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

আজ বুধবার বাদ যোহর শাহী ঈদগাহ জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর লাশ ঢাকা থেকে সিলেটে নিয়ে আসা হচ্ছে ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাংখি রেখে গেছেন।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। এবং ৩২ বছরের সামরিক জীবনের ইতি টেনে ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে অবসরে যান স্পষ্টবাদী এই সামরিক কর্মকর্তা।। সর্বশেষ তিনি স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ শাহী ঈদগাহ ক্যাম্পাসের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed