Main Menu

সিলেটে হোম কোয়ারেন্টিনে ২১৭৬ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে গেছেন আরো ৩২৮ জন। এ নিয়ে বিভাগে হোম কোয়ারেন্টিনের সংখ্যা ২১৭৬ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সিলেট জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৮১৩ জন। সুনামগঞ্জ জেলায় ৩৪৫ জন, হবিগঞ্জে ৫৬০ জন এবং মৌলভীবাজারে ৪৫৮ জন।

ডা. আনিছুর রহমান বলেন, সিলেট শহীদ শামসুদ্দিন সদর হাসপাতালে বর্তমানে কোয়ারেন্টিনে আছেন দুজন। এর আগে গতকাল সোমবার তিনজনের করোনাভাইরাস টেস্ট নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে বাসায় হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এতে সোমবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন, তিনজন মারা গেছেন।

Share





Related News

Comments are Closed