Main Menu

সিলেটে আইসোলেশনে আরেকজন ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহ লোকদের সংখ্যা আরো বাড়ছে। নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে আরো এক জনকে রাখা হয়েছে। তিনি একজন প্রবাসী। সোমবার তার শরীরে করোনা সন্দেহ দেখা দিলে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

এ নিয়ে সিলেটে আইসোলেশনে মোট ৫ জন রয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা ভালো রয়েছে। ৫ জন আইসোলেশনে থাকলেও এর মাঝে ১ জন নারীর রিপোর্ট রবিবার সিলেটে এসে পৌছেছে। এই নারীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।

কিন্তু করোনাভাইরাস এই নারীর শরীরে ধরা না পরলেও তিনি হাসপাতাল থেকে মুক্তি পাচ্ছেন না। মোট ১৪ দিন তাকে হাসপাতালে থাকতে হবে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

Share





Related News

Comments are Closed