কর্মবিরতিতে আরআর মেডিকেলের চিকিৎসকরা
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মবিরতিতে গেছেন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসাসেবা প্রদানের সময় সুরক্ষা পোশাক সরবরাহের নিশ্চয়তা না পাওয়ায় সোমবার (২৩ মার্চ) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পিপিই ছাড়া সবধরণের সুরক্ষা সামগ্রী হাসপাতালে কর্মরত সবাইকে সরবরাহ করা হয়েছে। পিপিই সরবরাহ করার জন্য বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অর্ডার দেয়া হয়েছে। তাদের কাছ থেকে পিপিই পাওয়া গেলে চিকিৎসক এবং সংশ্লিষ্টদের মাঝে সরবরাহ করা হবে।
জানা গেছে, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজে প্রায় ১৫০ জনের মতো ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। করোনাভাইরাস সংক্রমনের খবর পাওয়ার পর থেকে এসব চিকিৎসকরা ব্যক্তিগত সুরক্ষার জন্য পোশাকের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলে আসছিলেন। গত দুইদিন আগে করোনা ভাইরাস সংক্রমিত সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দিতে গিয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক অসুস্থ হয়ে পড়েন। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ পিপিই প্রদানের নিশ্চয়তা না দেয়ায় তারা সোমবার সকাল থেকে কর্মবিরতিতে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইন্টার্ন চিকিৎমসক জানান, আমরা দেড়শো জনের মতো ইন্টার্ন চিকিৎসক রয়েছি। প্রতিদিন করোনাভাইরাস সংক্রমিত সন্দেহজনক রোগী হাসপাতালে আসছেন। তাদের সেবা দিতে গিয়ে অনেকে আতংকিত এবং অসুস্থ হয়ে পড়ছেন। আমরা চিকিৎসার কাজের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পিপিই প্রদানের দাবি গত কয়েকদিন ধরে জানিয়ে আসছিলাম। পিপিই সরবরাহের নিশ্চয়তা না পেয়েই আমরা কর্মবিরতিতে গিয়েছি। এ বিষয়ে নিশ্চয়তা পেলে আমরা আবার কাজে যাবো।
এদিকে হাসপাতালের পরিচালক ডা. তারেক আজাদ জানিয়েছেন, আমরা চিকিৎসকদের জন্য মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার চাহিদামতো সরবরাহ করেছি। সারাদেশে এখন পিপিই সংকট। আমরা খুব দ্রুত এগুলো আমাদের চিকিৎসকদের জন্য যোগাড় করার চেষ্টা করছি।
তিনি আরো জানান, গত দুইদিন আগে আমরা সভা করে ইন্টার্ন চিকিৎসকদের পিপিই’র জন্য অপেক্ষা করতে বলেছি কিন্তু তারা কোনো আলোচনা ছাড়াই কর্মবিরতিতে গেছেন।
এখন পর্যন্ত রাগীব-রাবেয়া হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরা ২৫টি এবং ওসমানী হাসপাতাল থেকে ৫টি পিপিই মোট ৩০টি পিপিই সংগ্রহ করেছেন। এগুলো আপাতত প্রয়োজনীয়তার নিরীখে সরবরাহ করা হয়েছে।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজে চিকিৎসক, কর্মকর্তা এবং কর্মচারী মিলিয়ে হাজারখানেক জনবল রয়েছেন। সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed