Main Menu

করোনা মোকাবেলায় প্রস্তুত নর্থ ইষ্ট হাসপাতাল

বৈশাখী নিউজ ডেস্ক: মরণব্যাধী করোনাভাইরাস আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা দিতে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল অগ্রীম প্রস্তুতি হিসেবে আইসোলেশন ইউনিট করে রেখেছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী জানান, করোনা ভাইরাসের শুরু থেকেই তাদের হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছেন। করোনাভাইরাস যখন চীনে দেখা দিয়েছিল, ঠিক তখন থেকে তাদের হাসপাতালে জ্বর, সর্দি, কাশি এমন রোগীদের আলাদা আইসোলেশন করে চিকিৎসা দেয়া হয়।

করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ জ্বর, সর্দি, কাশি। এসব উপসর্গ নিয়ে যেসব রোগী নর্থ ইস্ট হাসপাতালে গিয়েছিলেন তাদেরকে আলাদা আইসোলেশনে রেখে চিকিৎসা দিয়েছেন তারা।

এরপরে সরকারিভাবে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন করা হয়। এই ভাইরাস কারো শরীরে সন্দেহ হলে তাকে বর্তমানে এখানে রাখা হচ্ছে। এর বাহিরে কোন বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না।

অধ্যাপক ডা. শাহরিয়ার বলেন, যদি এই রোগ ভয়াবহ আকার ধারণ করে, তাহলে চিকিৎসা সেবা দেয়ার জন্য তাদের এই আইসোলেশন কাজে লাগবে। এ ছাড়া এই ভাইরাসে চিকিৎসা দিতে গিয়ে কোন ডাক্তার কিংবা মেডিকেল টীমের কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্যও আলাদা একটি আইসোলেশন ইউনিট করে রাখা হয়েছে।

জানা গেছে, বর্তমানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম মাস্ক, গ্লাবস দেয়া হয়েছে। ডাক্তারদের নিরাপত্তার জন্য আরো কিছু সরঞ্জাম চীনে অর্ডার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার।

Share





Related News

Comments are Closed