বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা
বিশ্বনাথ প্রতিনিধি : নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সোমবার (২৩ মার্চ) প্রতিদিন সন্ধ্যার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। খোলা রাখতে বলা হয়েছে কেবল ঔষধ, কাঁচামাল, মুদি দোকান ও রেস্তোরা।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। নোটিশের মাধ্যমে সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তিনি আরো জানান, সব ধরনের গণজমায়েতের স্থান, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে গণপরিবহন চলাচলেও।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed