ফেইসবুকে পোষ্ট দিয়ে কোয়ারেন্টাইনে প্রবাসী!
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে করনো ভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে জোর করে পুলিশী সহযোগীতায় হোম কোয়ারেন্টাইনে রাখছে প্রশাসন।
সেখানে অন্যরকম একটি দৃষ্টান্ত দেখালেন গত শুক্রবার দুবাই থেকে দেশে আসা এক ব্যক্তি। তার নাম নির্মল কুমার সিংহ। বাড়ি কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মধ্য তিলকপুর গ্রামে। দুবাইতে একটি সরকারী প্রতিষ্টানে কর্মরত নির্মল কুমার সিংহ বিমান বন্দরে নেমেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজেই পোষ্ট করেছেন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন। পাশাপাশি অন্যকে তা মানতে বলেছেন। তার এমন মহতি কাজ ফেইসবুকে ভাইরাল হয়েছে। তার পোষ্টটি সর্বমহলে প্রশংসিত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম মাহবুবুল আলম ভূঁইয়া জানান, দুবাই ফেরত নির্মল কুমার সিংহ নিজেই হোম কোয়ারেন্টানে থাকার বিষয়টির প্রশংসা করেন।
এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন ১০জন সহ মোট ৯০জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তার মধ্যে ৬জনকে ছাড়পত্র দেয়ায় বর্তমানে কমলগঞ্জ উপজেলায় ৮৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed