Main Menu

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক ও সমমানের (এইচএসসি) পরিক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী পহেলা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা এই পরিক্ষা।

এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন তারিখ ও রুটিন জানানো হবে।

রোববার (২২ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

আগে থেকেই এটা পরিকল্পনা করা হয়েছিল, পরিস্থিতির দাবি মেটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রনালয়।

ছুটি থাকাকালীন এই সময়টিতে শিক্ষার্থীরা যেন বাড়িতেই থাকেন সেটি নিশ্চিত করতে অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Share





Related News

Comments are Closed