ডোমারে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত আটটার দিকে নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ কালীতলা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।
ঘাতক কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহতরা হলো, ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ী চাকধ্াপাড়া এলাকার মৃত ওফির উদ্দিনের ছেলে ভ্যান চালক সাইফুল ইসলাম (৫০) ও উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি শালমারা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে আজিজার রহমান (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ডোমার আসার পথে মাল বোঝাই একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা নীলাহাটি যাওয়ার পথে একটি অটো ভ্যানকে চাপা দিলে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুইজন নিহত হয়। এসময় অপর যাত্রী শালমারা গ্রামের বসরত আলীর ছেলে আব্দুল হাকিম (৫০) গুরুতর আহত হন।
নিহত আজিজার রহমানের পরিবার জানিয়েছে বাড়ীতে মিলাদের জন্য ধরনীগঞ্জ বাজার থেকে তবারক কিনে ভ্যানযোগে নিজবাড়ী নীলাহাটি শালমারায় আসার পথে আজিজার রহমান দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed