দেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আরও তিন জন আক্রান্ত হয়েছেন। তবে কমিউনিটি সংক্রমণের প্রমাণ এখনো মেলেনি। এনিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন।
তবে এরই মধ্যে মোট পাঁচজন সুস্থ হয়ে যাওয়ায় এবং আক্রান্তদের দু’জন মারা যাওয়ায় এই মুহুর্তে দেশে আক্রান্তের সংখ্যা ২০ জন।
সর্বশেষ তিনজন আক্রান্তের মধ্যে দু’জন মহিলা, একজন পুরুষ। তাদের মধ্যে দুই জন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন।
তাদের একজনের বয়স চল্লিশের ঘরে, একজন ত্রিশের ঘরে এবং একজনের বিশের ঘরে।
আইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান ভাইারাস এখনো কমিউনিটির মধ্যে ছড়িয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাবে না।
“কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কিনা তা যাচাই করতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া নিউমোনিয়া রোগীদেরও আমরা করোনাভাইরাস পরীক্ষা করি। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে আমরা বলতে পারবো না কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কিনা।”
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি কী?
৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।
এরপর ১৪ই মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।
পরবর্তীতে ১৬ মার্চ সোমবার তিনজন এবং ১৭ মার্চ মঙ্গলবার আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।
আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন।
এরপর ১৮ই মার্চ বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর খবর জানানো হয়।
২১ মার্চ শনিবার স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস আক্রান্ত হয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মারা যাওয়া দু’জনের বয়সই ৭০ এর বেশি ছিল।
২১ মার্চ শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ২৪ জন।
-বিবিসি বাংলা।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed