হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : করোনা ভাইরাস প্রতিরোধে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয় নিয়ে রোববার (২২ মার্চ) দুপুর ১২ টায় হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমান পায়েল লিখিত বক্তব্যে বলেন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বিদেশী বিনিয়োগকারীদের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধে আমাদের অতিথি, কর্মচারী এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যের কথা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জরুরী ভাবে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এরমধ্যে এক. আমাদের সমস্ত কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে দেওয়া হল এবং ছুটিকালিন সময়ে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে এবং বন্ধু বান্ধব ও সব ধরনের সমাবেশ থেকে দুরে থাকতে বলা হয়েছে।
দুই. হোটেল বন্ধকালিন সময়ে হোটেল সম্পূর্ণভাবে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত করা হবে।
তিন. কর্মীদের প্রত্যাবর্তন ও করোনাভাইরাসের বিস্তার রোধে সকলকে সচেতন করার জন্য আমাদের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
চার. আমাদের কর্মীদের কারো পরিবার করোনাভাইরাস ধারা আক্রান্ত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে।
পাঁচ. করোনা প্রতিরোধে প্রতিদিন কর্মকর্তা ও কর্মচারীদের শরীরে তাপমাত্রা পরিমাপ করা হবে।
ছয়. জনসমাগম কমানোর লক্ষে দুপুরের স্টাফ খাবার সকলের আলাদাভাবে পরিবেশনের ব্যবস্থা করা হবে।
সাত. করোনা প্রতিরোধে সবাইকে হ্যান্ডগ্লাাভস, মাস্ক ব্যবহার ও কিছুক্ষণ পর পর হাত ধোয়ার ব্যবস্থা করা হবে।
পরিশেষে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ব্যবসা থেকে মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed