ছাতকে হোটেল-রেস্টুরেন্ট, বেকারি বন্ধ ঘোষণা
ছাতক প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণের কারণে হোটেল, বাজারের ও গ্রামের রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটির দোকানসহ ছোট বড় সব ধরনের খাবারের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রসাসকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।
ইতিমধ্যেই দেশের অন্যান্য এলাকার ন্যায় এ উপজেলায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব ধরনের সভা-সমাবেশ, গণ সংযোগ, জমায়েত, বৃহৎ পরিসরে ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে সরকারীভাবে।
শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে। এই নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed