গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুরে নুরুল আমিন নামের এক আফ্রিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রবাসীর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত গোয়াসপুর গ্রামের আফ্রিকা প্রবাসী নুরুল আমিনের বাড়িতে প্রবেশ করে। তারা বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সকলের হাত পা বেধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ টাকা সহ স্বর্ণালংকার ও কয়েকটা মোবাইল ফোন নিয়ে যায়।
এ ব্যাপারে আফ্রিকা প্রবাসী নুরুল আমিনের ছোট ভাই আল আমিন জানান, আমি আমার গ্রামের দোকানে রাতে ঘুমাতে যাই। রাত আড়াইটার দিকে আমার ভাই নুরুল আমিন আমায় মোবাইলে একটা কল দেন। কিছু বলার আগেই কলটা কেটে যায়। এরপর তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। আমার বাড়ির অন্য মোবাইলেও কল দিলে সবার মোবাইল বন্ধ পাই। তাৎক্ষণিক আমি এলাকার কয়েকজনকে কল দিয়ে বাড়িতে যাওয়ার আগেই ডাকাতরা আমাদের ঘরে থাকা প্রায় ১৩ তোলা স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা এবং তিনটি মোবাইল নিয়ে যায়।
তাৎক্ষণিক কুশিয়ারা নদীতে সকলকে নিয়ে গেলে ডাকাতরা একটি নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকাটি কুশিয়ারা পুলিশ ফাঁড়ির কাছে রাখা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কুশিয়ারা পুলিশ ফাঁড়ির এস আই কামরুল জানান, রাতে ডাকাতদের ফেলা যাওয়া একটি নৌকা আমাদের কাছে রয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই কাশেম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি বলেন প্রবাসীর পরিবার জানিয়েছে, ১০/১২ জনের একটি মুখোশধারী লোক শুক্রবার রাতে বারান্দার গ্রিলের তালা ভেঙ্গে কিছু নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের করা হয়নি। পূর্ব বিরোধের জন্য এই ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed