Main Menu

চিকিৎসকদের পিপিইসহ সরাঞ্জাম দেয়ার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সিলেটের সভাপতি অধ্যাপক ডা. মো. নাজিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করার পর এখন ভয়ংকর রূপ ধারণ করছে। ভাইরাসটির করাল গ্রাসে সারাবিশ্বে প্রায় ১১ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। এর মৃত্যুবাণ বাংলাদেশকেও স্পর্শ করছে। কিন্তু করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ, প্রতিরোধ বা প্রতিকারের নুন্যতম ব্যবস্থা সরকার করতে ব্যর্থ হয়েছে, এমনকি আক্রান্ত ব্যাক্তিদের চিকিৎসাসেবা যারা দিবেন, তাদের পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই), মাস্ক সহ অন্যান্য সরাঞ্জামের অপ্রতুলতার জন্য তারা সবচেয়ে বেশী ঝুঁকির মধ্যে আছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক হোম কোয়ারেন্টেয়নে যেতে বাধ্য হয়েছেন।

প্রায় তিন মাস পূর্বে চীনের উহানে এই ভাইরাসটির প্রাদুর্ভাব হলেও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ভাইরাসটি সনাক্তকরণের পর্যাপ্ত ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সিলেট সরকারের এই ব্যর্থতার তীব্র নিন্দা জানাচ্ছে।

২১ মার্চ শনিবার ড্যাব সিলেট জেলার নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপরোক্ত কথাগুলো বলেন।

নেতৃবৃন্দরা আরো জানান, আমরা সরকারকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই অনতিবিলম্বে চিকিৎসকসহ সেবাপ্রদানকারী সকলের জন্য পিপিই সহ সকল ব্যবস্থা করা হোক। সরকারের প্রতি হুশিয়ারী উচ্চরণ করে ড্যাব, সিলেটের নেতৃবৃন্দ বলেন ভংগুর স্বাস্থ্য ব্যবস্থার এই দেশে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের ন্যূনতম প্রতিরক্ষার ব্যবস্থা না করলে চিকিৎসকদের স্বেচ্ছায় কর্মবিরতিতে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না। তারা বলেন ফলশ্রুতিতে ঊদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে। পাশাপাশি সাধারণ জনগণের দায়ভারও সরকারকে নিতে হবে।

Share





Related News

Comments are Closed