সিলেট চাবাগান থেকে ৪ মাসের শিশু উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়নের কেয়া চড়া চাবাগান এলাকায় ৪ মাসের এক শিশুকে পাওয়া গেছে। শনিবার বেলা ১ টায় চাবাগানের খালের পাড়ে গামছা দিয়ে মুড়ানো এ শিশুকে পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চা বাগান পাইস্তাতের সহিলা মেম্বার সবিতা দাস এ শিশুকে দেখতে পান। পরে তিনি বাগানের সবাইকে সাথে নিয়ে শিশুটিকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উপ নির্বানের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী তৈয়বুন গাজী শেফালী। পরে শিশুটিকে এয়ারপোর্টে থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয় জানতে চাইলে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উপ নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী তৈয়বুন গাজী শেফালী জানান, শিশুটির পরিচয় জানা যায়নি। কেবা কারা শিশুটিকে ফেলে গেছে জানি না, তাই বাগান পঞ্চায়েত কমিটিকে সাথে নিয়ে শিশুটিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed