সিলেটে হোম কোয়ারেন্টিনে ১৪৪৪ জন, নতুন ২২৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে ২২৭ জন। এ নিয়ে বিভাগে হোম কোয়ারেন্টিনের মোট সংখ্যা ১৪৪৪ জনে পৌঁছেছে।
শনিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
কোয়ারেন্টিনে থাকা সকলেই প্রবাসী ও তাদের স্বজন বলেও জানিয়েছেন তিনি।
সিলেট জেলায় কোয়ারেন্টিনে আছেন ৭৪৮ জন। সুনামগঞ্জ জেলায়, ১৩৭ জন, হবিগঞ্জে ২১৬ জন এবং মৌলভীবাজারে ৩৪৩ জন।
এদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী এক নারী গত ১৬ মার্চ রাতে এবং গোয়াইনঘাটের এক কিশোর গত ১৮ মার্চ থেকে হাসপাতালের কোয়ারেন্টিনে ছিল। গতকাল শুক্রবার রাতে আরো দুজনকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, নতুন করে ভর্তি হওয়া দুজনের মধ্যে একজন আনসার সদস্য। তিনি ওসমানী বিমানবন্দরে কর্মরত ছিলেন। এছাড়া ভর্তি হওয়া আরেক ব্যক্তি পুরুষ, তিনি কিছুটা বয়স্ক।
প্রসঙ্গত, যুক্তরাজ্য প্রবাসী ওই নারী ১৪ দিন আগে দেশে ফিরেন। জ্বরে আক্রান্ত হয়ে তিনি গত ১৬ মার্চ দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এছাড়া ওই কিশোর সিলেটের গোয়াইনঘাটের। সিঙ্গাপুর ফেরত চাচাতো ভাইয়ের সংস্পর্শে যাওয়ার পর সে জ্বরে আক্রান্ত হয়। এরপর ১৮ মার্চ রাতে তাকে হাসপাতালে এনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে শনিবার দেশে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৪-এ।
দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দু’জন মারা গেলেন।
বিপুল সংখ্যক লোক হোম কোয়ারেন্টিনে রাখা হলেও এই ব্যবস্থা কতোটা কার্যকর এই নিয়ে প্রশ্ন ওঠেছে। হোম কোয়ারেন্টিনে যাদের রাখা হচ্ছে তারা হোম কোয়ারেন্টিনে থাকছেন না বলেও অভিযোগ ওঠছে।
তবে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলছেন, হোম কোয়ারেন্টিনে যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসন নজরদারি রাখছে। কেউ কোয়ারেন্টিনে না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed