Main Menu

সিলেটে হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ।

শুক্রবার (২০ মার্চ) রাত সোয়া ১২টার দিকে সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল পিপিএম (বার) এর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কদমতলী এলাকার হোটেল তিতাস রেস্টহাউজ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত সবার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ এক্টের ৭৭ ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিলপূর্বক শনিবার (২১ মার্চ) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed