জৈন্তাপুরের সাংবাদিক বিলাল অসুস্থ, দোয়া কামনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আলতাফ হোসেন বিলাল গত প্রায় এক মাস ধরে অসুস্থ। সিলেট নগরীর একটি দাতব্য হাসপাতালে ভর্তি আছেন। হাড্ডিতে ক্ষয় রোগ নিয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করছেন। ডাক্তাররা স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তার হাড্ডি ক্ষয় রোগ নিরাময়ের চেষ্টা করছেন। কিন্তু আশার আলো অনেক ক্ষীণ।
ডাক্তারদের মতে আলতাফ হোসেন বেলালের উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্যে তাকে রাজধানীতে নিয়ে চিকিৎসা দেয়া প্রয়োজন। অন্যথায় তিনি পঙ্গুত্ব বরণ করতে পারেন।
আর্থিকভাবে অস্বচ্ছল আলতাফ হোসেন এই অবস্থায় ঢাকায়ও যেতে পারছেন না। আর্থিক অস্বচ্ছলতা তাকে ঢেলে দিচ্ছে পঙ্গুত্বের দিকে।
সাংবাদিক আলতাফ হোসেন তার ফেইসবুকে আকুল প্রার্থনার একটি স্ট্যাটাসও দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি তার দুর্গতির কথা তুলে ধরেছেন।
সাংবাদিক আলতাফ হোসেনের ফেইসবুকে দেয়া স্ট্যাটাস এখানে হুবহু তুলে ধরা হলো-
‘‘দয়া করে আমার লেখাটি পড়ার আবেদন করছি: আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই, বন্ধু, শুভাকাক্সক্ষী, হিতাকাক্ষী, আত্নীয়স্বজন ও ফেইসবুকে আমার সাথে পরিচিত ভাইয়েরা- মহান মাবুদের কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাকে আজ এক মাস যাবৎ হাটা চলা বন্দ করে বিছানায় পস্রাব পায়খানা করার মতো কঠিন রোগি করে রেখেছেন। আল্লাহ তায়ালা ভালো জানেন কখন কাকে কি ভাবে রাখবেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করছি।
প্রিয় স্বজন, সকল শ্রেণি ও পেশার আমার সম্পর্কিত সুধীজন, আজ এক মাস যাবৎ মারাত্মক অসুস্থ আর এটা আল্লাহর নিয়ামত। তার পরও আমি মানুষ হিসেবে আমি বিশেষ করে আমার এলাকার যে বা যারা আমার এই লেখাটি পড়বেন দয়া করে আপনার মাধ্যমে মহল্লার ইমাম সাহেবের মাধ্যমে মহল্লাবাসীর কাছে আমি অধমের জন্য দোয়া প্রার্থনা করবেন। আর ইমাম সাহেবকে বলবেন আমার নাম ধরে আমার রোগ মুক্তির জন্য দোয়া করতে। আমি আজ প্রায় ২১ দিন বিছানা থেকে উঠেতে পারছিনা। ১১দিন যাবৎ সিলেট নগরীর মানিকপীর রোডের জালালাবাদ থেরাপি সেন্টার ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি। আমার হাড় ক্ষয় হয়ে রগে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাই আজ আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। দয়া করে আমার এলাকা তথা আমার সাথে যাদের সু পরিচয় আছে তাদের কাছে আমি অধম বিছানায় শুয়ে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে দোয়া কামনা করছি। আর দেশে বিদেশে যারা আমার এই লেখাটি পড়বেন দয়া করে আপনার এক মুসলমান ভাই হিসাবে মহান রবের কাছে আমার নাম ধরে আমার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। দয়া করে মাবুদের কাছে আমার জন্য দোয়া করবেন। বিনীত, মো. আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন, জৈন্তাপুর, সিলেট।’’
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed