ওসমানী বিমানবন্দরে এসে ফেরত গেলেন দুই প্রবাসী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ইউরোপ প্রবাসীকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। তারা বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেটে আসেন। এদের একজন ফ্রান্স এবং অন্যজন পর্তুগালের পাসপোর্টধারী।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। ওই বিমানের ইউরোপের পাসপোর্টধারী দু’জনকে ইমিগ্রেশন থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। সেখানে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বিমানবন্দর সুত্র জানিয়েছে, ইউরোপীয় পাসপোর্টধারী এই দুই যাত্রীর একজনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আর অন্যজনের বাড়ি চট্টগ্রামে। ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী হলেও তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন।
উল্লেখ্য, নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য দেশের পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed