Main Menu

দুবাই ও আবুধাবিতে বন্ধ বিমানের ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বিমানের দুবাই ও আবুধাবিগামী সব ফ্লাইট বন্ধ থাকবে। তবে পরিস্থিতির উন্নতি হলে ফের ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানানো হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed