সিলেটে মোটর সাইকেলসহ ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)’র অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
আটক আশরাফ আলী (২৭) দক্ষিনসুরমার এলাকার মোমিনখালার বশর মিয়ার পুত্র। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার(মিডিয়া) জেদান আল মুসা জানান, বুধবার রাত ১০টা ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মাহাবুল আলম মন্ডল, এএসআই ভূলন চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ সেখানে টহল ডিউটি পালন করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ আশিক কমিশনারের বাড়ীর সম্মুখস্থ রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পুলিশ জানায়, মোটরসাইকেলটি ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত হয় বলে এটি জব্দ করা হয়।
ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসআই মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed