বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ৭ প্রবাসী
বৈশাখী নিউজ ডেস্ক: শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি উত্তরায় অবস্থিত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে ৭ প্রবাসী বাংলাদেশিকে।
বুধবার (১৮ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে তারা কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৭ জন প্রবাসী বাংলাদেশিকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ও আজ ৬টি পৃথক ফ্লাইটে বাংলাদেশে আসার পর থার্মাল স্ক্যানারে তাদেরকে স্ক্রিনিং করা হয়। পরীক্ষায় তাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
চীনা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য যাত্রীদের মতোই চীনা যাত্রীদের স্ক্রিনিং করা হয়। এরপর তারা চিকিৎসকের ব্রিফ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের কোয়ারেন্টাইনে অথবা হাসপাতালে পাঠানো হয়।
শাহজালাল বিমানবন্দরের পরিচ্ছন্নতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ট্রলি, সিঁড়ি, বসার জায়গা, প্যাসেজ দিনে দুইবার পরিষ্কার করা হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed