সিলেটে ট্রাক চাপায় কাস্টমস কর্মকর্তা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর শিকারখা এলাকায় ট্রাক এবং প্রাইভেট কারের সংঘর্ষে সেলিনা ফারহানা শিপা (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক কর্মকর্তা।
বুধবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারযোগে তামাবিল থেকে সিলেটে ফিরছিলেন তারা।
নিহত সেলিনা ফারহানা তামাবিল স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা। আহত রিমা রাণী সরকার (৩৫) একই পদে কর্মরত।
জানা গেছে, দুর্ঘটনাস্থলেই তামাবিল শুল্ক স্টেশনের কাস্টমস অফিসার সেলিনা ফারহানা শিপার মৃত্যু হয়। এসময় আরেক কাস্টমস অফিসার রীমা রানী সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট আবগারি ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা রুহুল আমীন জানান, নিহত সেলিনা ফারহানা সম্পর্কে তার ভাগনি। প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে তিনি শহরে ফিরছিলেন। নিহত সেলিনা দুই সন্তানের জননী। তার গ্রামের বাড়ি জকিগঞ্জে আর রিমা রাণীর বাড়ি সিলেট নগরীতে।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, সেলিনা প্রাইভেটকারযোগে সিলেট শহরে ফিরছিলেন। হরিপুর এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সেলিনাসহ দুইজন গুরুত্বর আহত হন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ জানায়, রাত সাড়ে ৯টার দিকে আহত দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে সেলিনা ফারহানা মারা যান এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed