জুড়ীতে এক রাতে ৮ দোকানে চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে এক রাতে ৮টি দোকান ও ১টি বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার সাগরনাল ইউনিয়নের মোকামবাড়ী বাজার ও সমাই বাজারে ঘটেছে।
জানা যায়, গভীর রাতে মোকামবাড়ী বাজারের নিলা ভেরাইটিজ স্টোর, যাইহান ভেরাইটিজ স্টোর, গ্রামীণ হেলথ কেয়ার, বিমল জুয়েলার্স, আরিফা টেইলার্স, মনাই বিকাশ স্টোর ও আফরোজা রাইস স্টোরে সাটারের তালা ভেঙ্গে কে বা কারা নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। একই সময়ে সমাই বাজারে বদরুল ইসলামের রড-সিমেন্টের দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি হয়। নিকটবর্তী সৌদিআরব ফেরত সুমন আহমদের বাড়ীর ঘরের তালা ভেঙ্গে কয়েকটি মোবাইল, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায় চুর চক্র।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, চোরেরা দোকানগুলোর তালা ভেঙ্গেছিল, তবে কিছু নিতে পারেনি।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed