সিলেটের পর্যটন কেন্দ্রে লোক সমাগমে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে সিলেটের সকল পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম।
তিনি বলেন, ‘আমরা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দিয়েছি, যাতে পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম না হয়।’
সিলেট পর্যটনের জন্য বিখ্যাত। এখানে জাফলং, লালাখাল, পাংথুমাই, লোভাছড়া, উৎমাছড়া, বিছনাকান্দি, সাদাপাথরসহ বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিনই শত শত পর্যটক ঘুরতে যান। ফলে পর্যটকদের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল সচেতন মানুষদের মধ্যে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed