Main Menu

সিলেটে স্কুল ক্যাম্পেইনে টিকাদান স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনার পর স্থগিত করা হয়েছে হাম-রুবেলা’র টিকাদান স্কুল ক্যাম্পেইন।

১৮ থেকে ২৪ মার্চ পর্যন্ত নগরির স্কুল ও মাদ্রাসায় পূর্বেঘোষিত টিকাদানের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে, নগরীর সবকটি ওয়ার্ডে রূটিন ইপিআই চলমান থাকবে।

হাম রুবেলার ক্যাম্পেইন উপলক্ষে কমিউনিটি কেন্দ্র গুলোতে শিশুদের টিকাদান কমসূচি বহাল থাকবে।

কমিউনিটি কেন্দ্র গুলোতে ২৭ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরামহীনভাবে এই কার্যক্রম চলবে।

এ উপলক্ষে সোমবার সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান নির্বাহি কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারি সিদ্ধান্ত অনুযায়ি জনসমাগম এড়িয়ে চলার আহবান জানান। সাময়িক ছুটির সময়ে সবাইকে নিজ নিজ বাসাবাড়িতে নিরাপদে অবস্থানের পরামর্শও দেন তিনি।

এবার এক লাখ ৩শ ৮৬ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন। ৯ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের এ কর্মসূচির আওতায় টিকা দেয়া হবে।

স্থগিত করা স্কুল/মাদ্রাসার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির তারিখ পরবর্তিতে জানানো হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগিয় সমন্বয়কারি ডা. খালিদ বিন লুৎফুর।

Share





Related News

Comments are Closed