বন্ধ হচ্ছে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাস সক্রমণের ঝুঁকির প্রেক্ষিতে সিালেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা বুধবার (১৮ মার্চ) থেকে বন্ধ হচ্ছে।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাস সক্রমণের ঝুঁকির প্রেক্ষিতে বাণিজ্য মেলা আপতত বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ।
তিনি বলেন, জনসমাগমের কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এই বিবেচনায় মেলার আয়োজক সংগঠক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স বুধবার থেকে বাণিজ্যমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মেলা শুরু হবে।
গত ৭ মার্চ সিলেটে নগরীর শাহী ঈদগাহ এলাকার সদর উপজেলা খেলার মাঠে মাসব্যাপী এ মেলা শুরু হয়।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed