ইবিতে বিদেশী শিক্ষার্থীদের করোনা সচেতনতা
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: বিদেশী শিক্ষার্থীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ‘করোনা সচেতনতামূলক অনুষ্ঠান’র আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
সোমবার বিকাল ৪টায় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার সেলের পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোসেন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা। এছাড়াও অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, চিফ মেডিকেল অফিসার ডা: নজরুল ইসলামসহ হলের আবাসিক শিক্ষক ও বিদেশী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা: নজরুল ইসলাম বলেন, “করোনা ভাইরাসের এনটিবায়োটিক বা এর কোন ঔষধ এখনও আবিষ্কার হয়নি। তবে পরিষ্কার পরিচ্ছনতা থাকা ও জনসমাগম এড়িয়ে চললে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব।”
এসময় ভিসি ড. রাশিদ আসকারী বলেন, “চীনে ইতোমধ্যে করোনা ভাইরাসের প্রতিকার শুরু হয়েছে। আশা করি খুব দ্রæত বাংলাদেশেও এর প্রতিকার করা সম্ভব হবে। তিনি বিদেশী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাম্পাসে তোমাদের যেকোন ধরণের সহযোগিতা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।”
প্রসঙ্গত, বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোমালিয়া, শীলঙ্কা, নেপাল, ইথিওপিয়ান, ভারতের প্রায় অর্ধশত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ইতোমধ্যে ১২ জন বিদেশী শিক্ষার্থী ¯œাতকোত্তর শেষ করেছেন। এছাড়াও এবছর নাইজেরিয়াসহ অন্যান্য দেশ থেকে ৪জন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি ও একজনের এমফিল ডিগ্রির ভর্তি প্রাক্রিয়া চলমান রয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed