বাহুবলে শিশু সন্তানকে ‘গলা টিপে’ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার লস্করপুর রেলস্টেশনে এনামুল হক শাকিল (৭) নামে শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে পিতা ইমান আলীর বিরুদ্ধে।
শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারে এ ঘটনাটি ঘটেছে।
রোববার সকাল ১১টার দিকে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। নিহতের পিতা পলাতক রয়েছেন।
নিহত শাকিলের ছোট ভাইয়ের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া আক্তার বলেন, রাতে নেশাগ্রস্ত ইমান আলীর সাথে স্ত্রীর ঝগড়া হয়। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই সন্তান হত্যার ঘটনা হতে পারে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, শনিবার মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনে পিতার হাতে সন্তান হত্যার ঘটনাটি শুনেছি।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed