ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, বৃদ্ধ আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে সিলেট নগরীর উপশহর থেকে এক বৃদ্ধকে আটক করেছে র্যাব-৯।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মো. গোলাম সরোয়ার (৬৪) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিজলি গ্রামের (বর্তমানে সিলেট নগরীর লন্ডনি রোড) মৃত গোলাম নবীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ তাকে এসএমপির শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সামিউল আলম।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed