Main Menu

‘দেশে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩১৪ জন’

বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় সারা দেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

রোববার (১৫ মার্চ) দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই তথ্য জানিয়েছে।

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, এখন পর্যন্ত দেশের ৮ বিভাগে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪ জন। আর আইসোলেশনে আছেন ১০ জন।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ শনিবার দেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তারা দুজনই প্রবাসী। সম্প্রতি তাদের একজন ইতালি এবং আরেকজন জার্মানি থেকে দেশে এসেছেন।

৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তি শনাক্ত হওয়ার এক সপ্তাহের মাথায় আরও দুজন আক্রান্ত হওয়ার বিষয়টি সরকার নিশ্চিত করল। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হলো।

আইইডিসিআর জানিয়েছে, করোনাভাইরাস শনাক্ত হওয়া প্রথম তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে একজন ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন।

Share





Related News

Comments are Closed