শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী শনিবার (১৪ মার্চ) সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।
বৃহস্পতিবার রাতে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে, সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য উৎসব সেন্টার, রোজভিউ হোটেল, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, ওসমানী জাদুঘর, হাফিজ কম্পেক্স ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া কুশিঘাটস্থ আরেকটি ১১ কেভি ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজের জন্য কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কতা নয়াবস্তি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed