Main Menu

গোলাপগঞ্জ থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মোগলাবাজার থানাধীন গোটাটিকর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়।

গত রবিবার (৮ মার্চ) গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার মোঃ কামাল হোসেনের ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধারে নামে পুলিশ।

বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে মোগলাবাজার থানার গোটাটিকর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় চুরির দায়ে আল-আমিন (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

পরে মামলা দায়েরের পর আল আমিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed