ডোমারে সড়ক দূর্ঘটনায় ২ বরযাত্রী নিহত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নববধু নিয়ে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নীলফামারীর ডোমার উপজেলায় ২ বরযাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে ডোমার-দেবীগঞ্জ সড়কের পাগলা বাজার আমতলী এলাকায় ট্রাক্টর ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী লালার খামার এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগম (৪০) ও পানিয়াল ইসলামের স্ত্রী সখিনা বেগম (৫৫)।
আহতরা হলেন একই এলাকার আফিজারের স্ত্রী হামিদা বেগম (৫৫), মাইক্রোবাস চালক আব্দুল মজিদ(৩৫), জয়িতা আক্তার (১২), জান্নাত আক্তার (১০) ও লতিফা বেগম (২২)।
গুরুতর আহত হামিদা বেগম ও মাইক্রোবাস চালক আব্দুল মজিদকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ রংপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পুলিশ লাশ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আহত ৫ জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।
দূর্ঘটনায় আহতরা জানায়, পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার তিস্তার হাট এলাকায় বর গোলাম রাব্বানীর বিয়ে শেষে নববধু নিয়ে বরযাত্রীর গাড়ী বহর ডোমারে বাড়ীর উদ্দ্যেশে ফিরছিল। রাত নয়টার দিকে পাগলাবাজার আমতলী এলাকায় একটি ট্রাক্টর বরযাত্রীর গাড়ী বহরের প্রথম গাড়িটির সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুছড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুনা বেগম মারা যান। দ্রত এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে সাতজনকে উদ্ধার করে ডোমার ও দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেলেও রাতেই ডোমার থানা ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বদেব রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দেবীগঞ্জ এলাকায় সাহীন ব্রিক্সসের ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান দূর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশে আহত সকলের চিকিৎসা ব্যয় বহন করবে ডোমার থানা পুলিশ। রাতেই ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। দ্রত ট্রাক্টর চালককে আটক করা হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed