শিক্ষার্থীদের গুণগত মান নিয়ে ইবিতে কর্মশালা
শাহাব উদ্দীন ওয়াসিম,ইবি প্রতিনিধি: শিক্ষার্থীদের গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’র (আইকিএসি) উদ্যোগে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক ড. কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে ৫ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় ভিসি ড. রাশিদ আসকারী বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে নিজের গুণগত মান নিশ্চিত করতে হবে। চাকরি পাওয়া পড়াশুনার লক্ষ্য হবে না, লক্ষ্য হবে অন্যকে কাজ দেওয়া। দক্ষতার সাথে জ্ঞান প্রয়োগ করতে ব্যর্থ হলে পুঁথিগত বিদ্যা কোনো কাজে আসবে না।” এছাড়াও তিনি সৃজনশীলতা, যোগাযোগ ও সহযোগিতাসহ বিভিন্ন ধরণের দক্ষতার উপর আলোকপাত করেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed