কোনো বিদেশি অতিথির সফর বাতিল হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনার প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় মন্ত্রী আরও বলেন, ‘করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে। ‘
এ সময় সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে শনিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত সফরে সিলেট এসেছেন।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed