মুন্নার খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন রবিবার
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী সিলেটে সন্ত্রাসীদের হামলায় খুনের ঘটনায় খুনীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (৮ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালন করবে কলেজ কর্তৃপক্ষ।
আজ শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ মো. ফজলুল হক জানান, গোয়াইনঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্নাকে সিলেট শহরের জিন্দাবাজারে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। নজরুল ইসলাম মুন্নার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে রবিবার দুপুর ১২ টায় কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন কর্মসূচিতে গোয়াইনঘাট উপজেলার সকল গণমাধ্যম কর্মীদের পাশাপাশি সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, নিহত নজরুল ইসলাম মুন্না (২১) গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের বহর গ্রামের মো. রফিকুল ইসলামের দ্বিতীয় ছেলে। এ ঘটনায় নিহত নজরুল ইসলাম মুন্নার পিতা মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ পূর্বক ও আরো ৬/৭ জনকে অজ্ঞাত রেখে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। এরই মধ্যে মামলার ১ নম্বর আসামি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিরাজুল হকের ছেলে দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত নজরুল ইসলাম মুন্নার পিতা মো. রফিকুল ইসলাম জানান, তার ছেলে নজরুল ইসলাম মুন্না, গোয়াইনঘাট সরকারি কলেজে বিএ (সম্মান) বাংলা দ্বিতীয় বর্ষে পড়ালেখার পাশাপাশি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় ৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বাড়ি থেকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে যায়। কর্মস্থল থেকে বেতন তুলে বাজার করার জন্য রাত সাড়ে ৮ টার দিকে জিন্দাবাজার পৌঁছে। জিন্দাবাজার কৃষি ব্যাংকের সামনে পৌছার পর স্থানীয় ফুটপাতের ব্যবসায়ীরা সংঙ্গবদ্ধ হয়ে একজন ক্রেতাকে পেটাচ্ছিল। বিষয়টি দেখে নজরুল ইসলাম মুন্না ঐ ক্রেতাকে না মারার জন্য অনুরোধ করে।
এতে ক্ষিপ্ত হয়ে ফুটপাতের ব্যাবসায়ীরা নজরুল ইসলাম মুন্নার উপর অতর্কিত হামলা চালিয়ে নজরুলকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় পথচারীরা নজরুল ইসলাম মুন্নাকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত দেখে ওসমানী মেডিকেল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা জাতীয় বক্ষব্যাদি হাসপাতালে পাঠানোর অনুরোধ করেন।
নজরুল ইসলাম মুন্নাকে নিয়ে রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পৌঁছার পর নজরুল ইসলাম মুন্না মৃত্যুবরণ করেন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed