Main Menu

পদ্মায় নৌকাডুবি: ৫ জনের মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ে শেষে বাড়ি ফেরার পথে রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় শনিবার সকাল থেকে এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। এর আগে শুক্রবার রাতে ৬ বছর বয়সী মরিয়মের লাশ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

নিখোঁজদের খুঁজতে রাজশাহীর পদ্মা নদীতে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে চারটি উদ্ধারকারী ইউনিট। এর মধ্যে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি রংপুর থেকে আসা একটি, বিআইডব্লিউটিএর একটি এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ইউনিট নদীতে কাজ করছে।

Manual1 Ad Code

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ শনিবার দুপুরে বলেন, শুক্রবার সন্ধ্যায় পদ্মার ওপারে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরে বৌ-ভাতের অনুষ্ঠান শেষে বর-কনেকে নিয়ে এপারে ফিরছিলেন কনেপক্ষের স্বজনরা। সন্ধ্যা ৭টার দিকে মাঝপদ্মায় নৌকা দুটি ডুবে যায়।

তিনি জানান, দুটি নৌকাতে মোট ৪১ যাত্রী ছিলেন। এর মধ্যে এক শিশুসহ ৫ জন মারা গেছেন। ৩৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চারটি টিম তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code