Main Menu

সিলেটে ২দিনব্যাপী চাকরি মেলা শুরু রোববার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশি-বিদেশি ৫০টি চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সিলেটে ৩০০ এর অধিক কারিগরি কাজ জানা লোকের চাকরির সুযোগ করে দিচ্ছে দেশের শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম (bdjobs.com)।

Manual5 Ad Code

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় নগরের আরামবাগের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী বিডিজবস কারিগরি চাকরি মেলার উদ্বোধন করা হবে।

Manual5 Ad Code

মেলার প্রথম দিনে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পদের বিপরীতে আবেদন গ্রহণ করবে। পরদিন সোমবার বাছাইকৃত আবেদনকারীদের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চাকরি প্রদান করবেন।

চাকরি মেলা উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডিজবস ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিডিজবস ডটকম চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ সৃষ্টি করতে গত ১৫ বছর ধরে দেশের বিভিন্নস্থানে চাকরি মেলা আয়োজন করে আসছে।’

তিনি বলেন, প্রথমবারের মতো শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী এবং এ পেশায় অভিজ্ঞদেও জন্য এবারের মেলার আয়োজন। সিলেটে কারিগরি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এধরনের কাজে অভিজ্ঞ চাকরি প্রার্থীরা মেলায় তাদের চাকরি খুঁজে নিতে পারবেন।’

কারিগরি চাকরি মেলায় সহযোগি হিসেবে রয়েছে- কেয়ার বাংলাদেশ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট, ইউসেপ, সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কারিতাস এবং টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে বিডিজবস ডটকমের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী, কেয়ার বাংলাদেশের সুব্রত সাহা, বিডিজসব ডটকম সিলেটের প্রধান সমন্বয়ক মো. সাইফুল ইসলাম এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ কাজি তরিকুল ইসলাম অভি উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code