জাবি প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
জাবি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাংবাদিকতায় গতিশীলতা আনয়ন ও তথ্য সংরক্ষণের জন্য নিজস্ব ওয়েবসাইট www.jupcbd.org) ও বঙ্গবন্ধুর প্রতিকৃত উদ্বোধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
শনিবার (৭ মার্চ) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। ওয়েবসাইট চালুর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ডিজিটাল বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো।’
এসময় উপ-উপাচার্য জাবি প্রেসক্লাবের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করেন। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সহায়তার পাশাপাশি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মূসা বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন তা বাঙ্গালি জাতির জন্য স্থায়ী দিক নির্দেশনা। ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়ন অত্যন্ত জরুরি।’ এসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাংবাদিকরা কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অরিত্র দাস, কোষাধ্যক্ষ সাগর কর্মকার, দপ্তর সম্পাদক হাসান তানভির, কার্যকরী সদস্য খলিলুর রহমান, ইমন মাহমুদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় এ সংগঠনের সদস্যরা দেশব্যাপী সুনাম অর্জন করছে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed