রাজধানীতে দুই বোনের জবাই করা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার খিলগাঁও থানার গোড়ান এলাকার একটি বাসা থেকে দুই বোনের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- জান্নাত (১২) ও আলভী (৭)।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, শিশুটির মা আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘরে চুরি কিংবা ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ। দুই শিশুর বাবা মুন্সীগঞ্জ থাকেন এবং মাঝে-মধ্যে আসেন।
তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও বিস্তারিত জানাতে পারেননি ওসি।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual5 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More



Comments are Closed